ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার Logo নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo ‘মা হলেই মানুষ বলে মোটা হয়ে গেছি’—কিয়ারা আদভানি Logo যে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছেন পেলে-ম্যারাডোনা Logo পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান Logo বানারীপাড়ায় আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে ইন্দেরহাওলা যুব প্রগতি সংঘ চ্যাম্পিয়ন Logo শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে খাবার বিতরণ Logo সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ, বস্তুনিষ্ঠ সংবাদে বাধা এলে পাশে থাকব : মাহমুদুল হাসান ফেরদৌস

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৬৭ বার পঠিত

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দীপেন দেওয়ান। এ লক্ষ্যে তিনি সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা আবেদনে দীপেন দেওয়ান জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। দীর্ঘদিনের এসব শারীরিক জটিলতার কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই বর্তমানে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত বলে তিনি মনে করেন। তাই তার পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ট্যাগস :

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

আপডেট সময় : ০২:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬