সংবাদ শিরোনাম :
ব্রির মহাপরিচালকের দায়িত্বে ড. আমিনুল ইসলাম
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৩২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০৪ মে ২০২৬ ।।
গাজীপুর প্রতিনিধি:
দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্রির সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ২০ আগস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদান করে দীর্ঘ প্রায় ২৮ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুউরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ড. আমিনুল ইসলাম। তিনি ১৯৮৪ সালে এসএসসি এবং ১৯৮৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) অনার্স ডিগ্রি অর্জন করেন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১৩ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণা ক্ষেত্রে ড. আমিনুল ইসলামের অবদান উল্লেখযোগ্য। দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে তার ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার কাজে তিনি ফিলিপাইন, মরক্কো, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস)-এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।











