ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার

লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২৪ বার পঠিত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ছবি: আইডিএফ মুখপাত্রের দপ্তর

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ৩০ এপ্রিল ২০২৬ ।।

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে ইসরায়েলের টানা হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, রাজনৈতিক নেতৃত্বের নির্ধারিত প্রধান লক্ষ্য হলো—ইসরায়েলের জনবসতিগুলোকে সরাসরি হামলা থেকে সুরক্ষিত রাখা। তিনি দাবি করেন, সে লক্ষ্য অর্জিত হয়েছে এবং বর্তমান অবস্থান বজায় রাখতে হতে পারে। সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতির সুযোগ নেই এবং লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলোকে সরাসরি ও পরোক্ষ হুমকি থেকে মুক্ত করতে হবে। পাশাপাশি ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো ধ্বংস করে তাদের খুঁজে বের করে নির্মূল করার নির্দেশ দেন তিনি। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস :

লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান

আপডেট সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬