ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ধামইরহাটে সাংবাদিকের ওপর হামলা: প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩১৪ বার পঠিত
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম এ মালেকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক সংগঠন ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ। বুধবার সকালে উপজেলার পূর্ব বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে সংবাদ সংগ্রহের সময় তাঁর ওপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। তিনি আরও বলেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ট্যাগস :

ধামইরহাটে সাংবাদিকের ওপর হামলা: প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ

আপডেট সময় : ০৮:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬