ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২১ এপ্রিল ২০২৬ ।।
​কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার নির্ভয়পুর সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। ​বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ রাত ১২:৩০ মিনিটে মথুরাপুর বিওপির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। উক্ত ​অভিযান চলাকালীন সময়ে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির বস্তা জব্দ করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত এই শাড়িগুলোর বাজারমূল্য আনুমানিক ৭২ লক্ষ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। ​বিজিবি আরও জানায়,জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :

কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬