ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ভাংচুরের পর হাসপাতাল সিলগালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৮০ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।। সোমাবার ।। ০৯ মার্চ ২০২৬ ।।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সিজারিয়ান অপারেশনের পর রুমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে ভাঙচুর চালালে প্রশাসন হাসপাতালটি সিলগালা করে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা চৌরাস্তা) এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার মানিক মিয়ার স্ত্রী এবং গোসিংগা ইউনিয়নের হেরা পটকা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। পরিবারের অভিযোগ, রোববার (৮ মার্চ) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হলেও পরে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে বিক্ষুব্ধ স্বজনরা কিছু সময়ের জন্য মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হামলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্যাশ থেকে ২০ লাখ টাকা লুট করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, সিজারের পর প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসকের উপস্থিতি না থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হাসপাতালটির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টিও সামনে এসেছে।

ট্যাগস :

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ভাংচুরের পর হাসপাতাল সিলগালা

আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬