ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৪৫০ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি।।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাজগ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন- কে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশব্যাপী সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে ১১ আগাস্ট ( সোমবার) ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করেছে রাজাপুর উপজেলার সম্মিলিত সাংবাদিক সমাজ।

সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর প্রেসক্লাবে সভাপতি মো: মনিরুজ্জামান খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহিম রেজা,
রাজাপুর রিপোর্টারস ইউনিটির সভাপতি ময়নুল হক নিপু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী।

বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে সাংবাদিক তুহিন নির্মমভাবে খুন হতেন না। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি আমাদের।  বক্তরা আরো বলেন, তুহিন হত্যার বিচারের কাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানাচ্ছি। এই ঘটনার নেপথ্যে থাকা খুনিদের মদদদাতাদেরও গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়নের দাবি ও জানাচ্ছি ।

ট্যাগস :

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫