ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধামরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : মো: শাকিল হোসাইন Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৪৪৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের ২৭ তারিখ। কাঠফাটা রোদ থাকার কথা দুপুরের এই সময়টায়। ঢাকার আবহাওয়ায় সেটিই দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে। এমন আবহাওয়া উপেক্ষা করেই জাতীয় স্টেডিয়ামের সামনে জনস্রোত নেমেছে যেন। প্রতিটি প্রবেশমুখে রীতিমতো মিছিল করে মাঠে ঢোকার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

এএফসি এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে জামাল-হামজারা। এই ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই উত্তপ্ত ছিল ফুটবল পাড়া। সেটার এক ক্ষুদ্র প্রমাণ বলা চলে ভক্তদের এই দীর্ঘ লাইনকে।

পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের সবগুলো প্রবেশপথ যেন ফুটবল ভক্তদের দখলে। ভুটান ম্যাচে ভোগান্তির তিক্ত অভিজ্ঞতা থেকে অনেকেই আজ মাঠে হাজির হয়েছেন বেশ আগেভাগে। পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ জানান, ভুটান ম্যাচে টিকিট থাকার পরেও মাঠে প্রবেশ করতে পারেননি তিনি। এবারে তাই অনেকটা সময় হাতে নিয়েই চলে এসেছেন জামাল-হামজা-সামিতদের সমর্থন করতে। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, গেট খোলা হয়েছে দুপুর ২টায়। সাধারণ ভক্তরা মাঠে প্রবেশ করতে পারবেন বিকেল ৫টা পর্যন্ত।

ট্যাগস :

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

আপডেট সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫