ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৩৭৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই হামলার পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরার। তবে ওই বিমানবন্দরে বিমান চলাচল কতদিন পর্যন্ত স্থগিত রাখা হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।এর আগে চলতি মাসের শুরুতে, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একই বিমানবন্দরের পরিধিতে আঘাত হানে। এর ফলে একটি রাস্তা এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘন্টার পর ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রজেক্টাইল উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।

ট্যাগস :

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

আপডেট সময় : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫