ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা-সমঝোতা করবো, কিন্তু চটানো যাবে না:অর্থ উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ২২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।।

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত শুল্কের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমঝোতা করতে চায় বাংলাদেশ।এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করবো, সমঝোতা করবো। কিন্তু ওদের চটানো যাবে না। আমেরিকা সরকার তিন মাস সময় দিয়েছে (আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত), প্রয়োজনে আরও বেশি সময় চাইবো।  (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামশর্ক কমিটির ৪৫তম সভায় তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে এ সভা হয় চলতি মাসের শুরুতে বিশ্বের বহু দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করে দেশটি। তবে পরবর্তীসময়ে ৯০ দিনের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফেরে।বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্য চ্যালেঞ্জের মুখে আছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে দেশটা গড়ার। আমাদের উদ্দেশ্য মানুষের জীবন-জীবিকা সহজ করা। গালমন্দ খাচ্ছি, সেটা মেনে নিছি। আগামী বাজেটে চেষ্টা করবো সহানুভূতিশীল হওয়ার, আপনারাও সহানুভূতিশীল হবেন। উইন উইন অবস্থা তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ধারণা খুবই ভালো। সমস্যা হচ্ছে, আমাদের দেশের কিছু মানুষের সমালোচনা। তখন প্রশ্নের মুখে পড়তে হয়। গঠনমূলক সমালোচনা করুন। বিশ্বব্যাংক আমাদের সঙ্গে আছে, আইএমএফের সঙ্গে সমঝোতা চলছে সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফের ঋণের ব্যাপারে আমরা খুব একটা চিন্তিত নই। এরই মধ্যে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা উন্নতি হয়েছে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রত্যাশার ফুলঝুড়ি থাকবে না এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

ট্যাগস :

ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা-সমঝোতা করবো, কিন্তু চটানো যাবে না:অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫