ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন Logo সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা Logo তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জোটেনি, এবার যে সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ Logo স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি Logo ‘মহানবী (সা.)-এর অনুসারীর সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে’ ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক

তিন দশক পর জুটি বাঁধবেন শাহরুখ-সানি দেওল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৫৪৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে যায়। তেমনি বদলে গেছে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সানি দেওলের সম্পর্ক। ‘ডর’ সিনেমার পর দীর্ঘ ১৬ বছর কিং খানের সঙ্গে কথা পর্যন্ত বলেননি সানি দেওল। শোনা যাচ্ছে, এবার সেই শাহরুখের সঙ্গেই জুটি বেঁধে কাজ করতে চলেছেন সানি। এমনই ইচ্ছে প্রকাশ করেছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। কিছুদিন আগে আবারও মুক্তি পেয়েছে শাহরুখ খান ও সনি দেওলের সিনেমা ‘ডর’। যেটি কিনা বেশ ভালো সাড়া ফেলেছে। এবার সনি দেওল তার আসন্ন সিনেমা ‘জাট’ নিয়ে আলোচনায় রয়েছেন। সেই সিনেমারই একটি অনুষ্ঠানে, সানি দেওলকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা ইঙ্গিত দেন যে তারা শিগগির আবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করতে পারেন। ‘ডর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ৩০ বছর আর একসঙ্গে কাজ করেননি তারা যখন সানি দেওলকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও ‘ডাবল হিরো’ সিনেমাতে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা বলেন- এটা তিনি ঠিক করার কেউ নন। তবে যদি এমন প্রস্তাব আসে, তাহলে তিনি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন। তার ভাষ্য, ‘আমি তো শাহরুখের সঙ্গে একটাই সিনেমা করেছি, তো আরেকটা করতে চাইব। এটা হলে ভালোই হবে। কারণ, তখন অন্যরকম সময় ছিল, এখন সময় বদলেছে। তাই এমন প্রস্তাব এলে অবশ্যই রাজি।’ সানি দেওল ইঙ্গিত করেন যে সেই সময়ের চলচ্চিত্র নির্মাতারা কতটা সৃজনশীল ছিলেন এবং নতুন নতুন জিনিস তৈরির চেষ্টা করতেন। সানি দেওল বলেন যে, ‘আজকের সময়ে সবকিছু তার ইচ্ছামতো হচ্ছে না। আগে, আমাদের পরিচালকদের পুরো বিষয়টির উপর নিয়ন্ত্রণ ছিল। আজ আমাদের পরিচালকদের তেমন নিয়ন্ত্রণ নেই, এবং গল্পগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে না যা অভিনেতাদের চিত্রকে ন্যায্যতা দেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।বলিউডের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সানি দেওল বলেন যে, একজন বড় অভিনেতার সঙ্গে সিনেমা তৈরি করলেই যে সিনেমা হিট হবে, তার গ্যারান্টি নেই। সানি দেওল হেসে বলেন, ‘আপনার কীই বা করার থাকে, যদি আপনার সিনেমায় অনেক তারকা থাকে, কিন্তু গল্পে কোনো বিশেষত্ব না থাকে অভিনেতা বলেছেন যে, সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রি ক্রমাগত এগিয়ে গেছে, এক সময় ছিল যখন একক নায়কের সিনেমা চলত, কিন্তু এক সময়ের পরে দর্শকরা তাতে বিরক্ত হয়ে পড়েছে। এরপরে অনেক তারকাকে নিয়ে সিনেমা বানানোরও প্রচলর দেখা যায়।

ট্যাগস :

তিন দশক পর জুটি বাঁধবেন শাহরুখ-সানি দেওল

আপডেট সময় : ০২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫