ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

শ্রীপুরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৭৪ বার পঠিত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক সেনা সদস্য (অবঃ)’র মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর – জৈনাবাজার সড়কের টেংরা রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক গোসিংগা খুঁজে খানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল জলিল। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত গতির ট্রাক চাপায় মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।
শ্রীপুর থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, নিহত আব্দুল জলিল অবসরপ্রাপ্ত সেনা সদস্য।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক (ঢাকা মেট্রো ড ১২-২৮৩৯) এবং মোটরসাইকেল ( ঢাকা মেট্রো হ ৬২-৬৯৩৬) থানা হেফাজতে রাখা হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীপুরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩