ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন

জোড়া গোল রুডিগারকে উৎসর্গ করলেন এনদ্রিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২২৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ গোল পেয়েছিলেন। এরপর চার মাস কোনো গোলের দেখা পাননি। একজন স্ট্রাইকারের জন্য এই না পাওয়া কতটা কষ্টের, তা শুধু ওই ফুটবলারই অনুভব করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের জার্সিতে এনদ্রিকের জোড়া গোল কতটা আবেগময় ছিল, তা প্রকাশের বৃথা চেষ্টা করতেই কথাগুলো বলা।এনদ্রিক অবশ্য এই চার মাসে খুব বেশি সময়ও খেলেননি। ঘড়ির কাঁটার হিসেবে যা ৮৩ মিনিট। কেননা তিনি এখনো প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠেননি। ম্যাচের শেষ দিকে পরখ করার জন্য ব্রাজিলের ১৮ বছরের তরুণকে মাঠে নামান রেফারি।বৃহস্পতিবার কোপা দেল রে-তে ম্যাচ যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল, তখনই গোল করে রিয়ালকে এগিয়ে দেন এনদ্রিক। এরপর আবারও একটি গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ১৮ বছর বয়সী তারকার জোড়া গোলের দিনে সেল্টা ভিগোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা নেয় রিয়াল।কিলিয়ান এমবাপের বদলি হিসেবে এনদ্রিক মাঠে নামেন ৭৯ মিনিটে। গোল করেন ১০৮ ও ১১৯ মিনিটে। রিয়ালের হয়ে বাকি ৩ গোল করেন- এমবাপে (৩৭ মিনিটে), ভিনিসিয়ুস জুনিয়র (৪৮ মিনিটে) ও ফেডেরিকো ভালভার্দে (১১২ মিনিটে)।ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনদ্রিক। সেখানে নিজের জোড়া গোল সতীর্থ অ্যান্টোনিও রুডিগারকে উৎসর্গ করেন তিনি।এনদ্রিক ‘রিয়াল মাদ্রিদ টিভি’কে বলেন, ‘আমি প্রতিদিন কাজ করতে থাকি। আমার দুটি গোল অ্যান্টোনিও রুডিগারের জন্য। সে জানে, সে প্রতিদিন আমার জন্য কী করে। সে কখনই আমার প্রশংসা করে না। এটি একটি ভালো জিনিস। সে আমাকে শুধু বলে কী করতে হবে; গোল করতে হবে, দৌড়াতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। গতকাল প্রশিক্ষণে সে আমাকে একটি কঠিন কাজ দিয়েছে। আমি এটা নিয়ে ভাবছিলাম এবং সে একজন অসাধারণ মানুষ।’এনদ্রিক প্রথম গোলটি করেন বক্সের কিনারা থেকে। আর্দা গুলারের কাছ থেকে বল পেয়ে ইউটার্নের মতো মোড় দেন তিনি। এরপর গোলবার লক্ষ্য করে বুলেট গতিতে শট নেন। ঝাপিয়ে পড়েও সেই বলের নাগাল পাননি ভিগোর গোলরক্ষক।কঠিন সময়ে রিয়ালকে লিড দিয়ে উৎযাপনে মাতেন এনদ্রিক। মাঠের কোণায় গিয়ে গায়ের জার্সিও খুলে ফেলেন তিনি।সেই উৎযাপন নিয়ে জিজ্ঞেস করলে এনদ্রিক বলেন, ‘(প্রথম) আমার জন্য খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। এটা আমার কাজ। আমাকে দলের জন্য ভালো করতে হবে, গোল করতে হবে, যা দরকার তাই করতে হবে। মাদ্রিদ, ভক্ত, খেলোয়াড়, স্টাফদের জন্য গোল করাটা সত্যিই ভালো। গত কোপার ম্যাচে সুযোগ মিস করেছিলাম। আমি আজ দুটি সুযোগ পেয়েছি এবং গোল করেছি।’রিয়াল অধিনায়ক লুকাস বাস্কেস বলেন, ‘এনদ্রিক যে সময় পেয়েছিল, তাতে খুব ভালো করেছে। এটি স্কোয়াডের গুণমানকেই প্রকাশ করে। আমরা (ফুটবলার) পরিবর্তন করেছি এবং দল ভালো করেছে। যেই খেলছে, ফল বের করে আনতে পেরেছে।’

ট্যাগস :

জোড়া গোল রুডিগারকে উৎসর্গ করলেন এনদ্রিক

আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫