ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

বাগেরহাটে মুক্তিপণ আদায়কালে প্রতারক প্রেমিকাসহ আটক ৪

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ২০২ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে বরিশালের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়ের চেষ্টাকালে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পার্শ্ববর্তী গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বাশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১), আকরাম শেখের ছেলে খালিদ শেখ (১৯) ও জুয়েল ফকিরের ছেলে সাজ্জাদ ফকির (১৬)।
বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকা হতে সোমবার (২৭ মার্চ) ভোররাতে মোল্লাহাট থানা পুলিশ ভিকটিম যুবক রাকিব ওরফে রাশেদকে (২৩) উদ্ধার ও মুক্তিপণ আদায়ে জড়িত ওই চারজনকে হাতে-নাতে আটক করে। ভিকটিম রাকিব ওরফে রাশেদ বরিশাল জেলা সদরের চরকানম গ্রামের আসলাম হাওলাদারের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, রাকিব ওরফে রাশেদ এবং মাকসুদা আক্তার নীলার মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে নীলার আহবানে রাশেদ গত ২৫ মার্চ ঢাকা থেকে গোপালগঞ্জ ঘোনা এলাকায় আসে। সেখান থেকে একটি ইজিবাইকযোগে নীলা ও আটক বাকী তিনজন মোল্লাহাট কামার গ্রামে আত্মীয় বাড়ির কথা বলে আসে। এখানে অবস্থান নিয়ে আসামীরা যোগসাজসে এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবিতে রাশেদকে আটকে রাখে। রাশেদের পরিবারের কাছে এ টাকা দাবি করলে তার পরিবার থেকে মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতা চাইলে মোবাইল ফোনের সূত্র ধরে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক প্রেমিকাসহ চারজনকে আটক করে। মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ আজ সকালে বলেন, ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপন আদায়কারী চারজনকে হাতে-নাতে আটক করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রেকর্ডসহ আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটে মুক্তিপণ আদায়কালে প্রতারক প্রেমিকাসহ আটক ৪

আপডেট সময় : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩