ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নরসিংদীর পলাশে আ.লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২৬৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

নরসিংদী প্রতিনিধি: স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত গুলিস্তানের জিরো পয়েন্টের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন  নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট । রবিবার (১০ নভেম্বর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 বিক্ষোভ মিছিল-টি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেল কই’ ই্ত্যাদি স্লোগান দেন।
এতে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম  অপু, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সিয়াম ও ফারিম সহ  ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তৃতারা বলেন,গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয় আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করব

ট্যাগস :

নরসিংদীর পলাশে আ.লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪