ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

চুয়াডাঙ্গায় বিএনপি’র দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ গ্রেফতার ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৩৩৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সানজিদা খাতুন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
 চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামস্থ ফকিরপাড়া মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মারাত্বক রক্তাক্ত জখম বিএনপি কর্মী সুলতান হোসেন(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন।
 বুধবার(৩০ অক্টোবর)রাত আনুমানিক ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।এর আগে  গত সোমবার(২৮অক্টোবর) এ ঘটনায় মৃত. সুলতান হোসেনের ছেলে পলাশ উদ্দীন বাদী হয়ে ৫জনকে নামীয় আসামী করে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।ওই মামলার ৩নং আসামী নাটুদহ ইউনিয়নের জগনাথপুর গ্রামের গোচিয়ারপাড়ার মৃত.ভরস আলীর ছেলে সোহরাব উদ্দিন(৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,গত ২৩অক্টোবর দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ডিসি ইকো পার্কের সন্নিকটে  বোয়ালমারী গ্রামস্থ ফকিরপাড়া মোড় নামক স্থানে স্থানীয় বিএনপির দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দু’পক্ষই রক্তাক্ত জখম হয়। এঘটনায় সুলতান হোসেন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকেও  কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হুমায়ুন কবীর বলেন, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মামলার ৩নং আসামী সোহরাব উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় বিএনপি’র দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪