ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ইবিতে এনআইবি এর মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে মানববন্ধন 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৩২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সাকিব আসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ জীব প্রযুক্তি ক্ষেত্রে বৈষম্য এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি’তে মহাপরিচালক পদে নিয়োগে জটিলতার প্রতিবাদে মানববন্ধন করেছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম নাজমুল হুদা সহ বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি হচ্ছে বায়োটেক রিলেটেড একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এতদিন বায়োটেকনোলজির কাউকে দায়িত্ব দেয়া হয়নি। বায়োটেক রিলেটেড এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছে অন্যান্য ডিসিপ্লিনের ব্যক্তিগণ। ওই জায়গা থেকে সড়ে এসে এতদিন পর আমাদের বায়োটেকনোলজিক্যাল একটি প্রতিষ্ঠানে একজন বায়োটেকনোলজিস্ট পদপ্রাপ্ত হয়েছেন। কিন্তু নানা ষড়যন্ত্রের ফলে তাকে তার দায়িত্ব গ্রহণ বা যোগদান থেকে বিরত রাখা হচ্ছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছি।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম নাজমুল হুদা বলেন, এতদিন ধরে এই ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে কোনো বায়োটেকনোলজিস্ট নিয়োগ দেয়া হয়নি। এতোদিন পর তারা এইটা রিয়েলাইজ করতে পেরেছে এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে একজন বায়োটেকনোলজিস্ট নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে। কিন্তু এই প্রজ্ঞাপনের পরেও তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। আমরা চাই দ্রুত যেনো এই সমস্যার সমাধান হয়।

ট্যাগস :

ইবিতে এনআইবি এর মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪