ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

নাসিরনগরে মন্দিরে হামলা ১৩ আসামীকে দন্ড প্রদান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২১৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও বাড়িঘর ভাংচুরের মামলায় ১৩ জন আসামীকে ৪ বছর করে সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।আজ দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজের আদালত এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার হরিপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি, মোখলেছ মিয়া, মোঃ মফিজুল হক, খসরু মিয়া, নাজির রহমান, মোঃ মাফুজ মিয়া, ইদন মিয়া, শেখ মোঃ আব্দুল আহাদ, সায়হাম রাব্বি শ্যাম, মীর কাসেম, আনিস মিয়া, তাবারক রেজা, সজীব চৌধুরী।
এর মধ্যে ৫ জন পলাতাক রয়েছেন, তারা হলেন, দেওয়ান আতিকুর রহমান আখি, মোঃ মফিজুল হক, সায়হাম রাব্বি শ্যাম, আনিস মিয়া ও তবারক রেজা। তাদের সকলের বাড়ি নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ অক্টোবর হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জেলে রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ উঠে। ২৯ অক্টোবর স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। এছাড়াও ধর্মীয় অবমাননার অভিযোগে ৩০ অক্টোবর উত্তেজিতরা বিভিন্ন হিন্দু মন্দির ও বাড়িঘর হামলা চালায়। এসব ঘটনায় নাসিরনগর থানায় ৮টি মামলা দায়ের করা হয়। এতে দুই হাজারেরও বেশী লোককে আসামী করা হয়।

নাসিরনগরে মন্দিরে হামলা ১৩ আসামীকে দন্ড প্রদান

আপডেট সময় : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩