ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

শাবনূরকে দেখেও চিনতে পারেনি এক পুলিশ কর্মকর্তা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৪৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর বিএফডিসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে চিনতে পারেননি। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এফডিসির প্রধান ফটকের সামনে তার গাড়ি থামানো হয়।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনি কি ভোটার? শাবনূর বলেন, আমি শাবনূর, আমি শাবনূর। এরপর গেটের সামনে জড়ো হওয়া চলচ্চিত্রপ্রেমীদের বলতে শোনা যায়, ‘উনি নায়িকা শাবনূর। ওনাকে ছেড়ে দেন।’

এরপর শাবনূরকে ছেড়ে দিলেও তার মেকআপ ম্যানকে আটক করা হয়। অনেক অনুরোধ করেও শাবনূরকে সঙ্গে নিতে পারেননি।

এফডিসিতে প্রবেশের সময় শাবনূরের সঙ্গে দেখা হয় অভিনেতা রুবেলের। গাড়ি থেকে নামার পর রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। এ সময় অভিনেতা রিয়াজ এগিয়ে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তারা তিনজন বেশ কিছুক্ষণ ফেসবুকে লাইভে যান।

শাবনূরকে দেখে চমকে গেছেন প্রার্থীদের অনেকেই। তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। মুহূর্তেই এফডিসিতে আনন্দের পরিবেশ তৈরি হয়।

শাবনূরকে দেখেও চিনতে পারেনি এক পুলিশ কর্মকর্তা!

আপডেট সময় : ০২:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪