শাবনূরকে দেখেও চিনতে পারেনি এক পুলিশ কর্মকর্তা!
- আপডেট সময় : ০২:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৪৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বিএফডিসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে চিনতে পারেননি। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এফডিসির প্রধান ফটকের সামনে তার গাড়ি থামানো হয়।
এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনি কি ভোটার? শাবনূর বলেন, আমি শাবনূর, আমি শাবনূর। এরপর গেটের সামনে জড়ো হওয়া চলচ্চিত্রপ্রেমীদের বলতে শোনা যায়, ‘উনি নায়িকা শাবনূর। ওনাকে ছেড়ে দেন।’
এরপর শাবনূরকে ছেড়ে দিলেও তার মেকআপ ম্যানকে আটক করা হয়। অনেক অনুরোধ করেও শাবনূরকে সঙ্গে নিতে পারেননি।
এফডিসিতে প্রবেশের সময় শাবনূরের সঙ্গে দেখা হয় অভিনেতা রুবেলের। গাড়ি থেকে নামার পর রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। এ সময় অভিনেতা রিয়াজ এগিয়ে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তারা তিনজন বেশ কিছুক্ষণ ফেসবুকে লাইভে যান।
শাবনূরকে দেখে চমকে গেছেন প্রার্থীদের অনেকেই। তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। মুহূর্তেই এফডিসিতে আনন্দের পরিবেশ তৈরি হয়।

















