ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সোমবার সারাদেশে রাত ১১টায় ‘ব্ল্যাক আউট’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালনের জন্য সোমবার (২৫ মার্চ) জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালিত হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শনিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ মার্চ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গণহত্যার দুর্লভ ছবি ও তথ্যচিত্র ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলে প্রচার করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।

১৯৭১ সালের ২৫শে মার্চের রাতটি ছিল সবচেয়ে ভয়াবহ একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ।

সোমবার সারাদেশে রাত ১১টায় ‘ব্ল্যাক আউট’

আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪