ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বাংলাদেশি জাহাজে জিম্মি থাকা নাবিকদের মুক্তিতে ৫০ লাখ ডলার দাবি জলদস্যুদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

সোমালি জলদস্যুরা ভারত মহাসাগরে জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করেছে। শিগগিরই টাকা না দিলে একে একে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তারা।

এমভি আবদুল্লাহ চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন ২৩টি জাহাজের মধ্যে একটি। এর পণ্য পরিবহন ক্ষমতা ৫৮ হাজার টন। জাহাজটি কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের। কার্গো জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই।

সোমালি জলদস্যুরা মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে জাহাজটিতে ওঠে। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ জন নাবিকের সবাই বাংলাদেশি।

জিম্মির পর তাদের একটি কেবিনে রাখা হয়েছিল। এরপর নাবিকরা নিজেদের মোবাইল থেকে কয়েকটি ভিডিও বার্তা পাঠালেও সেগুলো জলদস্যুরা জব্দ করে নেওয়ার পর থেকেই যোগাযোগ বন্ধ রয়েছে। জাহাজটিতে ২০-২৫ দিনের খাবার রয়েছে। ২০০ টন বিশুদ্ধ পানি রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশি জাহাজে জিম্মি থাকা নাবিকদের মুক্তিতে ৫০ লাখ ডলার দাবি জলদস্যুদের

আপডেট সময় : ০৭:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪