ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

কাচ্চি ভাইয়ের ম্যানেজার-চা চুমুকের মালিকসহ চারজন রিমান্ডে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি ভবনের অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের দুই মালিকসহ চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিল্টন ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ খবর এই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এগারো জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

কাচ্চি ভাইয়ের ম্যানেজার-চা চুমুকের মালিকসহ চারজন রিমান্ডে

আপডেট সময় : ০৮:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪