ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনের অবস্থা শঙ্কামুক্ত নয়:স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন পাঁচজনের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (২ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করি। এ বোর্ডের প্রধান হিসেবে রয়েছি আমি। দগ্ধ ১১ জন রোগীর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, ৬ জনকে ছেড়ে দেবো। আর ৫ জন থাকবে।

তিনি বলেন, যাদেরকে ছেড়ে দেবো, তারা মোটামুটি ভালো আছেন। আর বাকি যে ৫ জন থাকবেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। যারা আছেন, তাদেরকে আমরা আরও পর্যালোচনা করে কয়েক দিন পর সিদ্ধান্ত নেবো কী করা যায়।

এ পর্যন্ত ৪৩ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের ৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন বলছে, ময়নাতদন্ত শেষে ডিএনএ নমুনা পাওয়ার পর বাকি ৩ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর ৫ জন এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এছাড়া ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন আরও ২জন।

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনের অবস্থা শঙ্কামুক্ত নয়:স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪