কিশোরগঞ্জে তিন ছিনতাকারী আটক
- আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫২ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা শহরে আভিযান চালিয়ে তিন ছিনতাকারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। ২৮ ফেব্রুয়ারি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক পাপ্পু (২৭) কিশোরগঞ্জ শহরের এতিমখানা এলাকার মৃত দুলালের পুত্র, মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন(২৩) নগুয়া এলাকার হারুন অর রশিদের পুত্র ও মোঃ মারজান(২১) শহরতলীর বগাদিয়া এলাকার মোঃমানিনের পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির সাংবাদিকদের জানান, ছিনতাইকারী চক্র রাতে মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন যাবৎ ছিনতাইকারী দলের সদস্য হয়ে পথচারী ও বিভিন্ন লোকজনকে ভয়ভীতি দেখিয়ে এসব কাজের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।


















