ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে সরকার ‘মিথ্যাচার’ করছেন: রিজভী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৪০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী ‘মিথ্যাচার’ করছেন বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ডামি নির্বাচনের সিন্ডিকেট সরকার উদ্ভট কথা-বার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ও বিএনপির ওপরে চাপাচ্ছে। গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলকারীদের তাদেরও কিছু কারসাজি আছে। তার এই ধরনের কথা বলার অর্থ তার স্বেচ্ছাতন্ত্র পঁচে-গলে বিকৃত হয়ে গেছে। তাই মিথ্যা, ডাহা মিথ্যা, অসত্য, বানোয়াট, ভিত্তিহীন কথা বলা ছাড়া শেখ হাসিনার আর কোনো পুঁজি নেই। এ সমস্ত বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহিঃপ্রকাশ- এ কারণে হাস্যকর মিথ্যাচার করছেন। তিনি স্বীকার করে নিয়েছেন দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন।

রিজভী বলেন, তাদের ব্যর্থতা-লুটপাট, চুরি-চামারি এবং সেই দায় নির্লজ্জভাবে বিএনপির ঘাড়ে চাপানোর এ অভ্যাস পাড়ার বখাটেদের মতো- তাদের পুরনো বৈশিষ্ট্য।

এসময়, কারাবন্দি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব গুরুতর অসুস্থ হলেও কারাগারে তার চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, “তার অবস্থা গুরুতর। কারাগারে তার চিকিৎসা হচ্ছে না, তাকে উপযুক্ত ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হচ্ছে না। তিনি হাটতেও পারছেন না। আমি অবিলম্বে তার সুচিকিৎসার আহ্বান জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাহিদা রফিক, অধ্যাপক মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা এম এ মালেক, মুনির হোসেন, সৈয়দুল আলম বাবুল, আমিনুল ইসলাম, তরিকুল আলম তেনজিং প্রমুখ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে সরকার ‘মিথ্যাচার’ করছেন: রিজভী

আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪