ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলা-বাংলা ভাষা-ইতিহাস অপরাধীদের হাতে তুলে দেয়া হয়: নৌপ্রতিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৯০ বার পঠিত

ফারুখ খান :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস সবকিছু অপরাধীদের হাতে তুলে দেয়া হয়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়।

প্রতিমন্ত্রী আজ রোববার ঢাকায় বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলা একাডেমির প্রতি প্রধানমন্ত্রীর টান অনেক। তিনি ২১ বার বাংলা একাডেমীর বইমেলা উদ্বোধন করেছেন। অনেকেই সরকারে আসবেন, যাবেন। বঙ্গবন্ধুর পর বাংলা একাডেমির প্রতি এরকম ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো মধ্যে দেখিনি।

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় সেজন্য পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচনা, কবিতা, সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তবেই জন্মভূমি ও দেশ নিরাপদ থাকবে।

উল্লেখ্য, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালে পশ্চিমবঙ্গে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি একাধারে কবি ও গল্পকার। তিনি আধুনিক বাংলা কবিদের অন্যতম। ‘উলঙ্গ রাজা’ তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেন।

বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলা-বাংলা ভাষা-ইতিহাস অপরাধীদের হাতে তুলে দেয়া হয়: নৌপ্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪