ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বাংলাদেশ যেন স্বাধীনতাবিরোধীদের দেশে পরিণত না হয়, সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কেউই যেন এদেশকে আবার স্বাধীনতাবিরোধীদের দেশে পরিণত করে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জার্মানির মিউনিখে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই এই অগ্রগতি অব্যাহত থাকবে। দেশকে কেউ যেন পেছনের দিকে ঠেলে দিতে ও রাজাকারের দেশে পরিণত করতে না পারে সেদিকে সতর্ক থাকুন।’

শেখ হাসিনা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার চেতনায় জাতির জনকের বাংলাদেশকে আমরা একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট সোনার বাংলাদেশে রূপান্তরিত করব।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ফলাফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর এবং একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিজয় বৃথা যেতে দেবেন না। তিনি বলেন, ‘আমি কখনই আমার কী প্রয়োজন তা নিয়ে ভাবি না, বরং দেশ ও জনগণের উন্নতির জন্য আমি কী করতে পারি তা নিয়ে ভাবি।’

আওয়ামী লীগ গণমুখী দল উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের মানুষ মাতৃভাষা বাংলাসহ দেশের স্বাধীনতা সবকিছু পেয়েছে।

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ আমার সবচেয়ে বড় শক্তি। আমাদের দল ক্ষমতায় থাকায় আমরা কোভিড-১৯ মহামারীর মতো বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি।’

জনগণের জন্য কিছু করার চেষ্টা করেছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যখনই সুযোগ পাই জনগণের কল্যাণে কাজ করি। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আছে কারণ তারা সবসময় প্রয়োজনে দলকে পাশে পায়।’

বিএনপিকে লুটেরাদের দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দল জনগণের কল্যাণে কিছুই করে না, বরং নিজেদের ভাগ্য গড়ে তোলে। তারা গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষকে পুড়িয়ে মারার কারণে পরাজয়ের ভয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি।’

এদিন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও মিউনিখের স্থানীয় মেয়র অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ যেন স্বাধীনতাবিরোধীদের দেশে পরিণত না হয়, সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪