ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

বারিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩১৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর আয়োজনে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এ কোর্সে বারি’তে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মো. আইয়ুব হোসেন, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) এবং ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (গবেষণা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন); ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র); ড. সোহেলা আক্তার, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র); ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, পরিচালক (উদ্যানতত্ত্ব)। এছাড়াও অনুষ্ঠানে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, কর্মকর্তা এবং বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

বারিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩