ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নানান প্রচেষ্টায়ও বাড়ছে খেলাপি ঋণ, ১ বছরে বাড়ল ২৫ হাজার কোটি টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ব্যাংক খাতের মাথাব্যথা খেলাপি ঋণ। খেলাপি ঋণ কমাতে নানা প্রচেষ্টার পরও তা বাড়ছে। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৯ শতাংশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এক বছর আগে তা ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে বিতরণ করা (বকেয়া) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৯ শতাংশ।

খেলাপি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ২১ শতাংশ। একই সময়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। এসব বেসরকারি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৮১ কোটি টাকা। আর বিশেষায?িত ব্যাংকগুলোর ঋণ খেলাপি ১৩ দশমিক ৮৭ শতাংশ। এসব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ৬৬৯ কোটি টাকা।

এক বছরে খেলাপি ঋণ কিছুটা বাড়লেও গত তিন মাসে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কমেছে। এ সময়ে কমার পরিমাণ ৯ হাজার ৭৬৫ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৯৮ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ।

নানান প্রচেষ্টায়ও বাড়ছে খেলাপি ঋণ, ১ বছরে বাড়ল ২৫ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪