ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

৪৮৯ স্কোর নিয়ে ফের ‘ঝুঁকিপূর্ণ’ ঢাকার বাতাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বায়ু দূষণে বিশ্বের ১১০ শহরের তালিকায় ঢাকা প্রথম স্থানে রয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৪৮৯। এই স্কোরটিকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঘানার শহর আক্রা, সেখানে বাতাসের মানের স্কোর ৩৩০। ভারতের মুম্বাই শহর ১৮৮ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সেই বায়ুর মান অনুযায়ী ৩০১ থেকে ৪০০ এর মধ্যে স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। এই স্কোরের ভিত্তিতে আজ বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান ৪০০ থেকেও অনেকটাই বেশি। এমন ঝুঁকিপূর্ণ বাতাসের মধ্যে বসবাসের কারণে অন্য সব দেশের তুলনায় ঢাকাবাসীর গড় আয়ু কমার হার বেশি। আর এমন বায়ু দূষণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এটা সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। তবে বায়ু দূষণ শিশু, অসুস্থ ব্যক্তি, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের জন্য খুবই ক্ষতিকর।

বিশেষজ্ঞরা ঢাকার বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণস্থলের ধুলোকে দায়ী করছেন। বায়ু দূষণ শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি বাড়ায়।

৪৮৯ স্কোর নিয়ে ফের ‘ঝুঁকিপূর্ণ’ ঢাকার বাতাস

আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪