ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

দেশে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি বেশি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে গেছে। সর্বোচ্চ ছিল বরিশালে। সেখানে তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি।

সে তুলনায় উত্তরাঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম। শনিবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এদিন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ডিমলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমলে আরও কয়েকটি জেলা বিক্ষিপ্তভাবে শীতের কবলে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌযান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুইটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং মাসের শেষের দিকে ১-২ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার অবস্থা বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারিতে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১৫ দশমিক ৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে খুলনা বিভাগে নিম্নচাপ ও পূর্বদিকের বাতাসের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

জানুয়ারিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক।

দেশে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি বেশি!

আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪