অপেক্ষার অবসান হলেও আক্ষেপ মেসি-রোনালদোর ভক্তদের!
- আপডেট সময় : ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। আগামীকাল সৌদি আরবে মুখোমুখি হবে ইন্টার মিয়ামি ও আল নাসর।
ম্যাচের ঠিক আগে জানা গেল ইনজুরির কারণে ছিটকে গেছেন রোনালদো।
প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপ ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে ইন্টার মিয়ামি ও আল নাসর। ম্যাচে রোনালদোর না খেলা নিয়ে শঙ্কা ছিল। এখন সেটাই সত্যি। পেশীর চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় খেলতে পারবেন না পর্তুগিজ তারকা।
গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আল নাসরের কোচ লুইস কাস্ত্রো বলেন, ‘আমরা (মেসি বনাম রোনালদোর লড়াই) দেখতে পাব না। রোনালদো এখন পুনর্বাসনের চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে সে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবে। এই ম্যাচে সে থাকছে না। ’
ফুটবল বিশ্বের সেরা দুই তারকা এখন ভিন্ন অবস্থানে। তাদের বয়স ও অবসরের দিনও ঘনিয়ে আসছে। তাই ধারণা করা হচ্ছে এটাই এই দুই তারকার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এবার তাও ভেঙে পড়ল। সমসাময়িক এই দুই কিংবদন্তীর লড়াই এখন আর ফুটবলপ্রেমীদের চোখে পড়ে না।





















