ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

২২১ স্কোর নিয়ে আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার বাতাস নিয়মিতই ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় থাকছে। বুধবার (৩১ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকা ছিল তিন নম্বরে। সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২২১, বাতাসের গুণমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।

একই সময়ে, ভারতের দিল্লি শহর ২৫৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এই শহরের বাতাসও আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ঘানার শহর আক্রা ২২৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বায়ুর মান ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আইকিউ এয়ার- এর সূচক সেই অনুযায়ী আপডেট হতে থাকে।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়াও, ২০১-৩০০ এর একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ এর একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসাবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২২১ স্কোর নিয়ে আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

আপডেট সময় : ০২:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪