ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

আগামী তিনদিন রাতের তাপমাত্রা বেড়ে কমতে পারে দিনে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতে শীতের মাত্রা অনেকটা একই রকম হতে পারে। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য কমার আভাস পাওয়া যাচ্ছে। নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী তিন দিনের আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা সাময়িকভাবে অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত করতে পারে।

এদিকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ওইদিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

আগামী তিনদিন রাতের তাপমাত্রা বেড়ে কমতে পারে দিনে

আপডেট সময় : ০১:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪