ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

আরও কয়েক ডিগ্রি কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, কমতে পারে শীত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরো কয়েক ডিগ্রি সেলসিয়াস কমেছে। এর মধ্যে দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও শৈত্যপ্রবাহ তীব্র রূপ ধারণ করেছে।

রোববার (২৮ জানুয়ারি) দেশের ৪৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তবে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং ধীরে ধীরে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের উত্তরাঞ্চলে তীব্র শীত বিরাজমান। শীতে সেখানে জনজীবন খুবই স্থবির হয়ে পড়েছে। শীতের কারণে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। রোগ-ব্যাধিও বাড়ছে।

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একদিন আগে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবদুর রহমান খান আরও জানান, এসময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবারও সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও কয়েক ডিগ্রি কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, কমতে পারে শীত

আপডেট সময় : ০১:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪