ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

সকাল নয়টার দিকে তিনি সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

বিকেলে তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। রাতে নিজ বাড়িতেই থাকবেন। পরদিন রোববার সকালে কোটালীপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে তিনি উপজেলা পরিষদ মাঠে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি। আওয়ামী লীগ ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় লাভ করে। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে জয়ী হয়েছে। এরপর ১০ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্য এবং পরদিন ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ০১:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪