ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

নির্বাচনে ৪১.৮% ভোট পড়েছে, সন্দেহ হলে চ্যালেঞ্জ করতে পারেন:সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

বিকাল ৩টা পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেলেও শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে, যাকে অস্বাভাবিক বলে বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছে। এ বিষয়ে সিইসি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয়, সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়।

তিনি বলেন, এখন ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ। কারো সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করতে পারেন।

সিইসি বলেন, কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে, ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য-প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো। যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জাপানের নির্বাচন পর্যবেক্ষক দল আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা সন্তুষ্ট এবং আমাদের নির্বাচন নিয়ে প্রতিবেদন দেবে। আমাদের পেশাদারিত্বের সুনাম করেছে। তাদের আশা, এই নির্বাচন বাংলাদেশের উদাহরণ হয়ে থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় রোববার (৭ জানুয়ারি)। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হলেও এক কেন্দ্র স্থগিত হওয়ায় ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা করা হয়নি। ওই কেন্দ্রে আবার ভোট হবে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে দলটি পেয়েছে ২২৫ আসন, জাতীয় ১১, কল্যাণ পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬১টি আসন।

নির্বাচনে ৪১.৮% ভোট পড়েছে, সন্দেহ হলে চ্যালেঞ্জ করতে পারেন:সিইসি

আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪