ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:সারাদেশে ৩৭ স্থানে অনিয়ম-গোলযোগ, ঢাকায় ৪ ভোটকেন্দ্রের বাইরে বিস্ফোরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৪০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণের দিন শেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশে ৩৭টি স্থানে অনিয়ম ও দাঙ্গার ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বরগুনায় আটক একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া চট্টগ্রামের এক নারী চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টদের ‘প্রক্সি’ দেওয়ার অভিযোগে আব্দুর রহিম ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া ভোটে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল নয়টার দিকে সংঘর্ষ শুরু হয়। এছাড়া, বরিশাল-৫ আসনে ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে।

অন্যদিকে, মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার টেঙ্গেরে ভোটকেন্দ্রের সামনে নৌকা সমর্থক জিল্লুর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকাল নয়টার দিকে ওই এলাকার টেংগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে, রাজধানীর চারটি কেন্দ্রের বাইরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় আহত হয়েছেন দুইজন। ভোট শুরুর আগে এবং ভোট চলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোট শুরুর পর সকাল ১০টার দিকে রাজধানীর খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটে।

আর ভোট শুরুর আগে সকাল ৭টার দিকে সায়দাবাদের করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় একজন আহত হন বলে জানান পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন। এসব ঘটনার পর সর্তকতা বাড়নো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণে কোনো সমস্যা হচ্ছে না।

এরপর দুপুর ১২টার দিকে রাজধানীর হাজারীবাগে ককটেল বিস্ফোরণের খবর জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, জামিয়া আলিয়া মাদরাসার কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন। তবে ভোটে এর কোনো প্রভাব পড়েনি। সব স্বাভাবিক রয়েছে। অত্যন্ত সতর্কতা এবং পেশাদারত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ভোরের দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ শেরেবাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সামনে নির্বাচনী দায়িত্ব পালনকালে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য সামান্য আহত হন। তার নাম অন্তর (২২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:সারাদেশে ৩৭ স্থানে অনিয়ম-গোলযোগ, ঢাকায় ৪ ভোটকেন্দ্রের বাইরে বিস্ফোরণ

আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪