ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নির্বাচন ঘিরে সহিংসতা:নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জ-৩ আসনের সদরের মিরকাদিম এলাকায় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সমর্থক নিহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, একই আসনে স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিহত জিল্লুরের বাড়ি স্থানীয় নৈঘীগিরপাথর এলাকায়।

এদিকে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন ও পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

নিহতের স্ত্রী রেহেনা বেগম দাবি করেন, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হন জিল্লুর। পথে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে কয়েকজন তাকে ঘিরে ধরে। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

দুঃখ প্রকাশ করে জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

নির্বাচন ঘিরে সহিংসতা:নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪