ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

ভোটার উপস্থিতি কম-বেশি দেখার কাজ ইসির নয়:সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম বা বেশি হওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট দিয়ে গেলাম। ইসির কাজ হলো নির্বাচন আয়োজন করা। কেউ ভোট দিতে আসে কি না সেটা দেখা আমাদের কাজ নয়।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩৯ মিনিটে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর ভোটার উপস্থিতি কম ছিল কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, আমি এই মাত্র আমার ভোট দিয়েছি। আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে; যে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পর-পর জাতীয় সংসদের এই ভোটটি হয়। সবার সমন্বিত প্রচেষ্টায় এই ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি কেবল আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা পারেন তুলে ধরেন। কারণ, ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে যায়, সেটা যেন দূর হয়।

চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কমে যাওয়া নিয়ে চিন্তিত কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করি না। আমার কাজটা ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না, সহিংসতা কী হবে, কী হবে না সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।

ভোটার উপস্থিতি কম-বেশি দেখার কাজ ইসির নয়:সিইসি

আপডেট সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪