মেসির মতো সতীর্থ সবসময় চায় এমবাপে
- আপডেট সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইউরোপ ছেড়েছেন লিওনেল মেসি। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর, আর্জেন্টাইন সুপারস্টার ২০২৩ সালের জুলাই মাসে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছেন যে তিনি পিএসজির হয়ে সাবেক সতীর্থ মেসির সাথে খেলা মিস করেন।
অ্যামাজন প্রাইম স্পোর্টে এমবাপ্পে বলেছেন,‘লিও মেসির সঙ্গে খেলা আমি সবসময়ই মিস করি। আমার মত একজন ফরোয়ার্ড সবসময়ই এ ধরনের একজন সতীর্থ কাছে চায়। যার জন্য নিজের খেলার জায়গা তৈরি হয়, গোলের সুযোগ তৈরি হয়। ম্যাচ অনেক সহজ হয়ে যায়। সে শুধুমাত্র বলের যোগান দিবে, যে কারণে চিন্তামুক্ত ভাবে মাঠে খেলা যায়। সব মিলিয়ে তার সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু। মেসির সব ধরনের শ্রদ্ধা প্রাপ্য।’
এমবাপ্পে এবং মেসি পিএসজিতে তাদের সময়কালে দুটি লিগ শিরোপা এবং একটি কোপা ডি ফ্রান্স জিতেছিলেন। তাদের সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে টানা দুবার বিদায় নিয়েছে পিএসজি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে পিএসজির বিদায় নেয়া ম্যাচটি ছিল নেইমার ও মেসির পিএসজির জার্সিতে শেষ ম্যাচ। ঐ ম্যাচে দুজনকেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়।





















