বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
- আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বায়ু দূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএআইআর) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে থাকা কলকাতার স্কোর ৩২০, অর্থাৎ এর বাতাসের গুণমান বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
এরপর রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের স্কোর হল ২৬৬ যার মানে এখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের স্কোর ২৫৪ যার মানে সেখানকার বাতাসের মানও খুব অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।























