ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

ডেঙ্গুতে ফের ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬২ জন।

শনিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬২ জন। এর মধ্যে ঢাকায় ৯৪ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ২৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতাল থেকে মোট ৩৩২ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯৭ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা ছাড়া) ২৩৫ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একটি মৃত্যু ঢাকায় এবং একটি মৃত্যু সারাদেশে (ঢাকা শহর ছাড়া)।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৫৪ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ৬৯৮ জন মারা গেছেন।

চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ৩ লাখ ১৬ হাজার ৭৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৯১২ জন এবং সারা দেশে (ঢাকা শহর ছাড়া) ২ লাখ ৭ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৩ লাখ ১২ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১ লাখ ৭ হাজার ৩৪৭ জন এবং সারাদেশের (ঢাকা শহর ছাড়া) বিভিন্ন হাসপাতাল থেকে ২ লাখ ৫ হাজার ৩৬২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট ২ হাজার ৪১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকায় ৬১১ জন এবং সারাদেশে (ঢাকা শহর ছাড়া) ১ হাজার ৮০১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার ৯৯ শতাংশ। হাসপাতালে ভর্তির হার এক শতাংশ এবং মৃত্যুর হার ০.৫ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬২ হাজার ৩৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা গেছেন।

ডেঙ্গুতে ফের ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬২

আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩