মুক্ত দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সভাপতি হাজী মোঃ কামাল হোসেন শেখ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগের অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, মোদাচ্ছের হোসেন ঠাকুর, জাবেদ আলী শেখ, সুধা রঞ্জন রায়, আবুল কালাম আজাদ, আঃ মান্নান শেখ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মুকুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের কোটালীপাড়া ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল। সেদিন বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। অনেক দুঃখ বেদনার পরও সেদিন এলাকার মানুষের মধ্যে ছিল আনন্দের জোয়ার। কেননা সে দিন কোটালীপাড়ার মানুষ মুক্তির স্বাদ পেয়ে দলে দলে রাস্তায় নেমে পড়ে।
















