বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনে সক্ষম:রাশিয়া
- আপডেট সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় আইন অনুযায়ী বিদেশী শুভাকাক্সক্ষীদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে ২০২৪ সালের ৭ জানুয়ারী সংসদীয় নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে রাশিয়ার কোন সন্দেহ নেই।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সম্প্রতি এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। শনিবার (২৫ নভেম্বর) তার বাংলাদেশ সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ করে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস।
জাখারোভা আরও উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নির্বাচনে ‘স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তি’ নিশ্চিত করতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও বিরোধী দলের একজন উচ্চপদস্থ প্রতিনিধির মধ্যে বৈঠক হয়। বৈঠকে তারা দেশে সরকারবিরোধী গণবিক্ষোভ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। যুষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
মারিয়া জাখারোভা আরও উল্লেখ করেছেন যে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের এসব কর্মকাণ্ড ‘সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপের চেয়ে কম কিছু হিসাবে দেখা যায় না’। তিনি বলেন, এটি কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনে বর্ণিত নিয়ম ও প্রবিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।























