ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিবাদ বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ নোটিশ দৈনিক বাংলাদেশ কণ্ঠের নাম ও পরিচয় ব্যবহার নিয়ে সতর্কীকরণ Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

মানুষ পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

মানুষ পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ের অগ্নিসন্ত্রাসের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না, জনগণের কল্যাণ করে অর্জন করা যায়। জনগণই মূল শক্তি। যারা এগুলো করছে তাদের চেতনার ফিরে আসুক- এটাই আশা করি।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যেভাবে মানুষ পুড়িয়েছে, এখনও সেভাবে মানুষ এবং যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।’ রাজনীতি মানুষের কল্যাণের জন্য, আঘাত করার জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের ক্ষতি করে কিছুই অর্জন করা যায় না উল্লেখ করে তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘এক দল মানুষ অগ্নি সন্ত্রাস শুরু করেছে। কীভাবে মানুষকে পোড়াতে পারে তারা! এভাবে কিছু অর্জন করা যায় না। তাদের চেতনা ফিরে আসুক।’

শেখ হাসিনা বলেন, ‘নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা তাদের বাইরে। আমাদের আরও সচেতন হতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সেই পোড়া মানুষগুলো, তাদের পরিবার কী অবস্থায় আছে। এটা দুঃখজনক। এদের (অগ্নি সন্ত্রাসীদের) চেতনা হোক, সেটাই আমি চাই। অন্তত তাদের চেতনা ফিরে আসুক। মানুষকে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না। অর্জন করতে হলে জনগণের শক্তির দরকার হয়, জনগণের পাশে থাকতে হয়। জনগণের কল্যাণ করতে হয়। জনগণের অকল্যাণ করে, পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না। যারা এসব করছে তারা যেন বুঝতে পারে।’

আর্থ-সামাজিক অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা আর্থ-সামাজিক অগ্রগতির ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চাই। শিক্ষার মাধ্যমে আমাদের প্রতিটি শিশু যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তবে সবসময় মনে রাখতে হবে, আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি, আমরা একটি বিজয়ী জাতি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে হবে। আমরা আধুনিক প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে চাই।

মানুষ পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩