ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

কমনওয়েলথের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি:ইসি সচিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কমনওয়েলথের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন,  তাদের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, আইন ও বিধিবিধান নিয়ে আলোচনা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তা ও বিদেশে যারা আছেন তারা কীভাবে ভোট দেবেন এ বিষয়েও তারা জানতে চেয়েছে। তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এছাড়া দেশের বিবদমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ প্রতিনিধিদল কোনো মন্তব্য করেনি বলেও জানান ইসি সচিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন ইসির সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

রোববার (১৯ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ টিম চার সদস্যের সমন্বয়ে গঠিত।

বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হয় তা জানতে চেয়েছে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। ভোটাররা কীভাবে ভোট দিতে যায়, কীভাবে ভোট নেওয়া হয়। ভোট স্বচ্ছ করতে রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব কী? তারা এসব জানতে চেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বৈঠক শেষে সচিব বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, চার সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন। বাংলাদেশের নির্বাচনের আইন কানুন, বিধি বিধান, নির্বাচনের দিনে যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে ইসির কাছ থেকে অবহিত হতে এসেছিলেন তারা। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের পক্ষে সব কিছু তাদের কাছে উল্লেখ করেছেন। এটা যেহেতু তাদের প্রাক-নির্বাচনী দল, এই দল কমনওয়েলথে যাবেন এবং রিপোর্ট দাখিল করবেন। পরে পূর্ণাঙ্গ টিম আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন।

সিইসিকে সব বিষয়ে অবহিত করায় তারা সন্তুষ্ট। তারা সবকিছু দেখে রিপোর্ট পাঠাবেন এবং পর্যবেক্ষক আসবে কি আসবে না বলে সিদ্ধান্ত নেবেন বলে জানান ইসি সচিব।

কমনওয়েলথের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি:ইসি সচিব

আপডেট সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩