ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২৯

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৩৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫২৮।

২৪ ঘণ্টায় এক হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৫৫৫৮ জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪২৯ জনের মধ্যে ৩০২ জন ঢাকার বাসিন্দা এবং ১ হাজার ১২৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা এবং তিনজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৯৮ হাজার ৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৪ হাজার ৮৭৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৩ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘন্টায় ১,৬১৮ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩৪৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৭১ জন।

১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ২৯১,০৮৮ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৫৩১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২৯

আপডেট সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩