ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

তফসিল ঘোষণার পর ১৫ ঘণ্টায় সারাদেশে ১২ গাড়িতে আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সর্বশেষ খবর অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে ১২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১২টি গাড়িতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া অফিসার তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তালহা বিন জসিম বলেন, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১২টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। ঢাকার দোহার, টাঙ্গাইলে দু’টি, বরিশাল বিভাগের ঝালকাঠিতে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, চাঁদপুরে দুটি, সিলেট সদরে একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় দুটি বাস, দুটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা, একটি ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট এবং ১১৬ জন কর্মী কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া এলাকার নয়া বাজারে একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। এরপর রাত ৮টা ৪৩ মিনিটে সিলেট সদরে একটি লেগুনায়, সকাল ১০টা ৫৫ মিনিটে বগুড়ায় একটি কাভার্ড ভ্যান, সকাল ১১টায় দোহার বাজারে একটি ট্রাক, সকাল ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের খুলশীতে দুটি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার মহিপুরে একটি ট্রাকে, ১২টা ২৫ মিনিটে ঝালকাঠিতে একটি লেগুনায়, ১২টা ৫০ মিনিটে বগুড়ায় একটি ট্রাকে, দুপুর একটায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মিনিট্রাকে, ৩টা ২ মিনিটে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে ও রাত ৩টা ৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তফসিল ঘোষণার পর ১৫ ঘণ্টায় সারাদেশে ১২ গাড়িতে আগুন

আপডেট সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩